আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
এছাড়া আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে তারা।
দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সব নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে গত বুধবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল এবং আজ শুক্রবার দোয়া দিবস পালন করে তারা।
আজ এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমির মাওলানা রফিকুল ইসলাম খান বিক্ষোভ ও হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহবান জানিয়েছেন।
এএইচ





