২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট গণমুখী ও উন্নমূলক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বায়তুল মোকররমের দক্ষিণ গেট, জিরো পয়েন্ট হয়ে মুক্তিযোদ্ধা সংসদের সমানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মিছিলে অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, উপ দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কহিনুর হোসেন খান, সাধারণ সম্পাদক সাবেরা বেগম, সাংগঠনিক সম্পাদক নারগিছ রহমানসহ নেতৃবৃন্দরা।
ঢাকা, এমআর, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ
রাজনীতি
বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর আ.লীগের মিছিল
২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট গণমুখী ও উন্নমূলক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়





