দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল কাহার শামীম, সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লোনা প্রমুখ খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রমুখ।
এমএইচ





