রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আজ শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশের অযাচিত বাড়াবাড়ি নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ, কলুষিত ও আতঙ্কিত করে তুলেছে।
বিবৃতিতে আরো বলা হয়, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনসহ স্থানীয় যেকোনো নির্বাচনের ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনের পরামর্শ ও নির্দেশনা মানবে এটাই বিধান। কিন্তু ‘‘ইসির নির্দেশ মানতে সংসদ সচিবালয় বাধ্য নয়’’ মর্মে ইসিতে প্রেরিত চিঠি একদিকে যেমন নির্বাচন কমিশনকে বিস্মিত করেছে; অন্যদিকে সমগ্র দেশবাসীও হতাশ হয়েছে।
সংসদ সচিবালয় কর্তৃক নির্বাচন কমিশনের প্রতি এহেন অসহযোগিতামূলক আচরণ নিঃসন্দেহে নির্বাচন কমিশনকে অবজ্ঞা করারই শামিল।’
এসএইচ





