আওয়ামী লীগের অন্যতম ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ। ক্ষমতাসীন দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন- কৃষক লীগ ও শ্রমিক লীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগেও আসছে নতুন নেতৃত্ব।
আজ বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।
বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।
স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ জন্য তাদের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি। আগামীর নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তারা সভাপতি-সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করবেন। এ ছাড়া দলীয়প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। সবদিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।
সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯৪ সালে যে লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণে অনেকটাই ব্যর্থ ছিলেন বর্তমান কমিটির শীর্ষ নেতারা। নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত ছিলেন তারা। যে কারণে সম্মেলনের আগমুহূর্তে সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।
এবারের সম্মেলনে ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার। সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি অব্যাহতি পাওয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে।
এম





