ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন,বর্তমান অবৈধ সরকার বিচারের নামে প্রহসন করে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চায় । কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা,বিশ্ববরেণ্য আলেম আল্লামা সাঈদীসহ জামায়াত নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে।
ঢাকা জেলা দক্ষিণের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাওলানা সাঈদী শুধু জামায়াত নেতা নন,তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার। সারা জীবন তিনি কোরআনের প্রচার ও প্রসারে  কাজ করেছেন। তার বিরুদ্ধে কোন অন্যায় সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না।
শিবির সভাপতি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সাঈদীর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধে মিথ্যা মামলা দায়ের করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অথচ কোন অভিযোগই সরকারপক্ষ প্রমাণ করতে পারেনি। আদালত প্রাঙ্গন থেকে তার সাক্ষী গুম করা হয়েছে,পরে ভারতের এক কারাগারে ওই সাক্ষীর অস্তিত্ব পাওয়া গেছে। যাকে হত্যার জন্য সাঈদীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে,১৯৭২ সালে সেই ইব্রাহীম কুট্টির স্ত্রী স্বামী হত্যার বিচার চেয়ে ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই তালিকায় সাঈদীর নাম নেই। এমনকি মামলার চার্জশিটেও তার নাম ছিল না।
ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল-নোমানের পরিচালনায় বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম প্রমুখ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397748983.jpg[/img]
এদিকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান বলেন-মাদক,বেহায়াপনা আর পার্শ্ববর্তী দেশের নোংরা সংস্কৃতির জোয়ার বইয়ে দিয়ে বাংলার ছাত্রসমাজকে বিভ্রান্ত ও বিপথগামী করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ছাত্রসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র এখন শুধু দেশেই সীমাবদ্ধ নেই বরং তা আন্তর্জাতিক ভাবে বিস্তৃত হয়েছে। বিপরীতে ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অপসংস্কৃতি,বেহায়পনা থেকে ছাত্রসমাজকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন সময়ের দাবি হচ্ছে,ছাত্রশিবিরকে বাতিলের মোকাবেলায় আরও দক্ষতা ও বিচক্ষনতার পরিচয় দিতে হবে।
মানিকগঞ্জ জেলা শাখার সাথী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নাঈমুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান,কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিন,মানবাধিকার বিষয়ক সহকারী সম্পাদক আহমেদ আব্দুল্লাহ প্রমুখ।  
[b]ঢাকা, ১৭এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]