বিএনপিতে যোগ দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) নেতা কাজী সারেক কাদের।

বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

এসময় খালেদা জিয়া তাকে স্বাগত জানিয়ে বলেন, আপনার এই যোগদানের মধ্য দিয়ে আপনার নিজ এলাকায় (নীলফামারী) বিএনপি আরও শক্তিশালী হবে এবং বিএনপির কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ‍সাংবাদিক শফিক রেহমান, বিএনপির সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।

সারেক কাদের জাপার সাবেক মন্ত্রী কাজী কাদেরের নাতি এবং সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদেরের ছেলে।

সারেক কাদের ‍বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কাজ করবেন বলে জানা গেছে।

জেএ