বিশিষ্ট সমাজবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে শুক্রবার সারাদেশে শোক ঘোষণা করেছে বিএনপি।

এ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপির দফতরে দায়িত্বে নিয়োজিত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশব্যাপী শুক্রবার শোক দিবসের কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে।

এএইচ/কেএইচ