আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মু. কামারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের মাধ্যমে তাকে হত্যার চেষ্টার প্রতিবাদ ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জামায়াত আহুত ৪৮ ঘন্টার হরতালের ২য় দিনে রাজধানীসহ সারাদেশে মিছিল, সমাবেশ ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশী হামলায় আহত হয়েছেন ৩৬ জন। পুলিশ গ্রেফতার করেছে ৭২ নেতাকর্মীকে।
হরতাল পালনকালে শিবির নেতারা বলেন, আওয়ামী অবৈধ সরকার, প্রত্যাখ্যাত ট্রাইব্যুনাল ও মদদপুষ্ট আদালতের সাজানো রায়কে প্রত্যাখ্যান করেছে দেশ বিদেশের সচেতন জনতা। ইতিমধ্যেই আদালতকে ব্যবহার করে নেতৃবৃন্দকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন, হিউমেন রাইটস ওয়াচ, লর্ড এভিবুরিসহ বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এ অবিচার বন্ধের দাবী জানিয়েছেন। বিচারের নামে অবিচারের কারণে আদালতের প্রতি জনগণের আস্থা উঠে গেছে। প্রহসনের বিচারকে প্রত্যাখ্যান করে ছাত্রজনতা রাজপথে নেমে এসেছে। টানা হরতালে অংশ গ্রহণ ও সমর্থন করে জনগণ তাদের অনাস্থার জানান দিয়েছে।
আমরা হুশিয়ার করে বলতে চাই, শত অবিচারের পরও ছাত্রজনতা শান্তিপূর্ণ আন্দোলন করছে। কিন্তু এ আন্দোলনই শেষ আন্দোলন নয়। নেতৃবৃন্দের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
ঢাকা মহানগরী দক্ষিণ
ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ হরতাল সফল করতে রাজপথ অবরোধ করে। সকাল ৯টায় নেতাকর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের হামলায় ৩ নেতাকর্মী আহত হয়। শাখা সেক্রেটারি সাদেক বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবরোধে উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
হরতালের ২য় দিন রাজধানীর নয়াবাজার এলাকায় মিছিল ও অবরোধে করে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সকাল ৯.৩০ এ শাখা সেক্রেটারি দাইয়ান সালেহিনের নেতৃত্বে একটি মিছিল নয়াবাজার এলাকা থেকে শুরু হয়ে বাবুবাজার ব্রীজের কাছে গিয়ে সড়ক অবরোধ করে। মিছিলে উপস্থিত ছিলেন শাখার অফিস সম্পাদক মু. আতিকুর রহমান , প্রচার সম্পাদক এস হাসান প্রধান প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী দক্ষিণ
৪৮ ঘন্টা হরতালের শেষ দিনের সমর্থনে সকাল ৭টায় নগরীর পতেংগা কাঠগড বাজারে মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ। স্কুল সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পতেংগা থানা সভাপতি আনোয়ার ও ইপিজেড থানা সভাপতি জাবেদ প্রমুখ।
রংপুর মহানগরী
হরতালের দ্বিতীয় দিনে নগরীর দর্শনা এলাকায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রশিবির রংপুর মহানগরী। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক রাফিউল আজাদ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক আসাদুজ্জামান শিমুল, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, কারমাইকেল কলেজ সভাপতি শাকিল আহমেদ প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ শহর
ছত্রিশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর সভাপতি মোহাঃ গোলাম মোস্তফার নেতৃত্বে নিমতলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শান্তি মোড়ে গিয়ে রাজপথ অবরোধ করে ।
জয়পুরহাট জেলা
হরতালের দ্বিতীয় দিনে ১০ টি স্থানে ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যেগে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা। এছাড়াও হরতাল পালন করে পাঁচবিবি ,কালাই ,আক্কেলপুর ও সদর উপজেলা । এসব মিছিল অবরোধে নেতৃত্বদেন শহর সভাপতি ইমরান হোসেন,সিদ্দিকীয় মাদ্রসা সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা
হরতালের ২য় দিনে সকাল ৬টায় মনাকষা মোড়, থেকে সকাল ৮.৩০ টায় শিবগঞ্জ তরকারী পট্রি, বিকাল ৪টায় সোনামসজিদ মহাসড়কে, ইসরাঈল মোড়ে ,কানসাটে, আওড়িবোন কলেজ মোড়ে এবং কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে মিছিল অবরোধ করে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাকর্মীরা।
চট্টগ্রাম জেলা দক্ষিণ
হরতালের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়ার ৩টি স্থানে; সাতকানিয়ার ৪টি স্থানে; চন্দনাইশের ২টি স্থানে; পটিয়ার ৩টি স্থানে; বোয়ালখালীর ২টি স্থানে; বাঁশখালীর ৪টি স্থানে; আনোয়ারার ২টি স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও রাজপথ অবরোধ করে শিবির নেতাকর্মীরা। এসব মিছিল অবরোধে শাখা সভাপতি তারেক হোসেন, সেক্রেটারি আসাদউল্লাহ আদিলসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতত্ব দেন।
তেজগাঁও কলেজ
হরতালে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা। সকাল ৭টায় শাখা সভাপতি মাইনুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল তেজগাঁও ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে বিজয় স্বরণী গিয়ে রাজপথ অবরোধ করে।
ডেমরা থানা
২য় দিনের হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ডেমরা থানা। ডেমরা উত্তর থানা সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে সকাল ৮টায় মিছিলটি বোর্ড মিলস এর সামনে থেকে শুরু হয়ে গ্রীন সিটি মোড়ে গিয়ে রাজপথ অবরোধ করে।
জেআই





