মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার দুপুর সোয়া ৩টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চত্ত্বরে সমাবেশে উপস্থিত হন।
এর আগে দুপুর সোয়া ১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তলন ও কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন জাতীতাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এতে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সভামঞ্চে উপস্থিত আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন প্রমুখ।
এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন ঝালকাঠি থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, ঢাকা থেকে আব্দুর রজ্জাক, নারায়ণগঞ্জ থেকে নূর হোসেন, ফরিদপুর থেকে শাহজাদা মিয়া, কুষ্টিয়া থেকে বাবুল আহমেদ, মাদারীপুর থেকে জাহাঙ্গীর হোসেন, বগুড়া থেকে আব্দুল কাদের, রংপুর থেকে মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম থেকে কামাল উদ্দীন, টাঙ্গাইল থেকে শরিফুল ইসলাম শাজাহান, গাজীপুর থেকে আলী আকবর, রাজশাহী থেকে নূর হামিদ রিজভী বীর প্রতীক, মুন্সিগঞ্জ থেকে মীর মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগর থেকে শাহবুদ্দিন আহমেদ, দিনাজপুর থেকে সৈয়দ শাহাদাৎ হোসেন মানিক, শরীয়তপুর থেকে শহীদ পারভেজ ও শেরপুর থেকে ফরিদুর রহমান ফরিদের নেতৃত্বে কয়েক শ’ বীর মুক্তিযোদ্ধা।
আজকের সমাবেশে দুস্থ ও অসুস্থ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, খুরশিদ আলম, জিয়াউল হক বাবুল, মতিউর রহমান মতি, মোহম্মদ শাজাহান, আবু ইউসুফ হাওলাদার, আব্দুল আজিজ, রমজান আলী, আবুল কালাম ও মুন মিয়ার হাতে আর্থিক অনুদান তুলে দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এসএইচ





