রাজধানীর মগবাজারে জামাতের আমীর মাওলানা মতিউর নিজামীকে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, সরকার ঐক্য এবং সহনশীলতার পরিবর্তে বিভেদ-বিদ্বেষ, সংঘাত ও নির্মূলের রাজনীতি শুরু করেছে। তারা জাতীয় নেতাদের একের পর এক হত্যা করে দেশের ইতিহাসকে রক্তাক্ত ও কলঙ্কিত করা হচ্ছে। সরকার আমীরে জামায়াত, বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু সে ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না।
এ ছাড়াও তিনি সরকারকে জিঘাংসার রাজনীতি পরিহার করে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিলটি মগবাজার রেইল গেইট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিসে শূরার সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন, নাজিম উদ্দিন মোল্লা ও মিজানুর রহমান, জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম, সাইফুল ইসলাম,জিল্লুর রহমান ও ছাত্রশিবির নেতা তারিক হাসান প্রমুখ।
সেলিম উদ্দীন আরো বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিরাজনীতিকরণের পথ বেছে নিয়েছে। তারা দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধবংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে সরকারি দলের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
তারা ৫ জানুয়ারি তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে গোটা দেশেই ত্রাসের রাজত্বে পরিণত করেছে। জনগণের জানামালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের হলেও তারা নিজেরাই জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে। মূলত এই ফ্যাসীবাদী ও বাকশালী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনদুর্ভোগ বাড়বে বৈ কমবে না। তাই এই জুলুমবাজ সরকারের পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
এমএম





