বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘তারেক রহমান দৃঢ়চেতা, দেশের মানুষের ভালোবাসায় তিনি ফিরে আসবেন। কোনো শক্তি তারেক রহমানকে এয়ারপোর্টে আটকে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র ষড়যন্ত্রই থাকবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনের শনিবার বিকালে তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আগামীর বাংলাদেশ ও কৃষি উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় মির্জা আব্বাস এ সব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

জেআই