গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্মসংকট দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের ব্যানারে আগামী ১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা হবে।

সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন করছে বিএনপি, সমমনা রাজনৈতিক ও দল।

এবি