সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) কৌশলের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
আসাদুজ্জামান বলেন, বিএনপি দাবি করেছিল প্রত্যেক কেন্দ্রে বিচারিকক্ষমতা দিয়ে সেনা মোতায়ন করতে হবে। সেনাবাহিনীর ওপর মানুষের আস্থা আছে। কিন্তু সরকারের নেই।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একচোখা নীতি নিয়ে চলছে। তারা চোখে কিছু দেখছে না। যেখানে ব্যবস্থা নেওয়া দরকার, সেখানে না নিয়ে অন্য জায়গায় ব্যবস্থা নিচ্ছে। প্রার্থী ও খালেদা জিয়ার নিরাপত্তার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না বলে নির্বাচন কমিশন খালেদা জিয়াসহ বিএনপি সমর্থিত প্রার্থীদের সর্তক করে দিচ্ছেন। সিটি নির্বাচনে টালবাহানা করলে সরকার নিজের পায়ে নিজেরা কুড়াল মারবে।
খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আসাদুজ্জামান বলেন, যেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা-কর্মীদের রাস্তায় ফেলে মারা হয়, সেখানে সরকারের উচিত তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা। কারণ এটা তাদের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ, বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম।
জেএ





