বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল-কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার অপকৌশল নিয়েছে সরকার।
সোমবার দুপুর ১২টার দিকে দেশের চলমান রাজনীতি নিয়ে প্রিস ব্রিফিং এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো  বলেন, আল কায়েদার ভিডিওবার্তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এছাড়া আল কায়েদা নেতা জাওয়ারির বাংলাদেশ সফরও বিশ্বাসযোগ্য নয়।
তিনি বলেন, জাওয়াহিরি তিন তিনবার বাংলাদেশে সফর করলেন অথচ দেশের কোনো গোয়েন্দা সংস্থা বা মিডিয়া বিষয়টি জানতেই পারলো না! এটা অবিশ্বাস্য।
[b]ঢাকা,১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]