রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কনটেইনার ডিপোতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ১ জন নারীসহ ৬ ব্যক্তি নিহত ও অন্ততঃ ১৫ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ ২৯ ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
তিনি বলেন, রেল কর্তৃপক্ষের অসতর্কতা ও দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তাপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এসএইচ





