আগামী মাস থেকে সারা দেশের মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে যোগাযোগ মন্ত্রণালয় সমন্বিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মহাসড়কের দুর্ঘটনাকে প্রধান দুর্ভাবনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দুইটি কমিটি করা হয়েছে। এই কমিটির একটি রিপোর্ট ইতোমধ্যে পাওয়া গেছে, অপরটি এই মাসের মধ্যেই পাওয়া যাবে। ওই রিপোর্ট পাওয়া গেলে সবাই বসে এ ব্যাপারে কার্যকরী কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে তিনি বলেন, ১৬ কোটি টাকা ব্যয়ে ওই রুটের সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।
পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবাধায়ক প্রকৌশলী মো: শাহাবুদ্দিন খান, নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল ইসলাম।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আগামী মাস থেকে দুর্ঘটনা রোধে অভিযান : যোগাযোগমন্ত্রী
আগামী মাস থেকে সারা দেশের মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে যোগাযোগ মন্ত্রণালয় সমন্বিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সশস্ত্র হামলা, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে মামলাটির রায় আগামী কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
‘নেটটা একটু স্লো করে দাও’—ট্রাইব্যুনালে পলক-কাদেরের কল রেকর্ড
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















