বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘রাষ্ট্র যখন গুম-অপহরণে লিপ্ত থাকে তখন জনগণ অসহায় হয়ে পড়ে।’ তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে গুম-অপহরণ হচ্ছে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে পূর্ব ঘোষিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন,‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।’
ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ