বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকার তদন্তের নামে সময়ক্ষেপন করার মাধ্যমে প্রকৃত খুনীদের আড়াল করার চেষ্টা করছে।
শনিবার সকালে সদ্য কারামুক্ত ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ যে গুম-খুনের রাজনীতি শুরু করেছিল। নারায়ণগঞ্জের সাতজনকে অপহরণ করে খুন করা তারই ধারাবাহিকতার অংশ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপিরা এই খুনের সঙ্গে সরাসরি জড়িত বলেই সরকার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়।
মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ আজ সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে। তাই তাদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ শাসনকে দীর্ঘায়িত করা যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ১৯ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারপরেও আন্দোলন চলছে। গণতন্ত্রকে মুক্তি করার এই আন্দোলন চলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধূরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
[b]ঢাকা, এমএইচ, ১০মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
সাত খুনের ঘটনায় মন্ত্রী-এমপিরা সরাসরি জড়িত: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকার তদন্তের নামে সময়ক্ষেপন করার মাধ্যমে প্রকৃত খুনীদের আড়াল করার চেষ্টা করছে। শনিবার সকালে সদ্য কারামুক্ত ছাত্রদলের সভাপতি





