ঢাকা ট্যাক্স বারের অন্যতম সদস্য এডভোকেট কাজী নুরে আলম সিদ্দীকির পিতা অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুল শিক্ষক কাজী মোস্তফা কামাল (৭৫) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং সেক্রেটারি।
এক যৌথ শোকবার্তায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মরহুম কাজী মোস্তফা কামাল এর শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মোস্তফা কামাল মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)। তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায় যে, মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর অনুষ্ঠিত হয়। মরহুমের কফিন তার নিজ গ্রাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট খানার বড় সাঙ্গীশ্বর গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এএইচ





