সাগরে ভাসমান বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধার এবং আশ্রয় দানের ব্যাপারে ফিলিপাইন সরকারের সহযোগিতার আশ্বাস এবং বিভিন্ন দেশে আটক বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যাপারে জাতিসংঘের আশ্বাসসহ বিভিন্ন দেশের উদ্ধার তৎপরতাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।

তিনি জানান, এসব উদ্যেগসমূহে বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা অভিবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশ থেকে মানবপাচার এবং থাইল্যান্ডের জঙ্গলে ও সমুদ্রে তাদের করুণ মৃত্যুতে সারা বিশ্বে তোলপার সৃষ্টি হলেও বাংলাদেশ সরকার নির্বিকার।

এ সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

তিনি আরো বলেন, সরকারের মধ্যকার যে সব দুর্নীতিবাজ ও অসৎ লোক অবৈধভাবে মানব পাচারে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। সরকারের এ ন্যক্কারজনক ভূমিকায় দেশের জনগণের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এসএইচ