দেশে আওয়ামী লীগ আর নেই, তারা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যরিষ্টার মাহবুব উদ্দীন খোকন।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে ‘জাতীয় রাজনীতিতে তারেক রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খোকন বলেন, 'দেশে আজ আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা শূন্যের কোঠায়। শুধু আছে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কিছু চাদাবাজি নেতা কর্মী যাদের কাজ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা। সরকারেও আজ আওয়ামী লীগ নেই, ইনু মিনু দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না।'
সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বিএনপির এই আইনজীবী নেতা বলেন, আপনি(শেখ হাসিনা) পৃথিবীর যে জড়িপ পরিচালনা করেন না কেন দেখতে পাবেন দেশের ৮০শতাংশ জনগণ আপনার সরকারকে পছন্দ করে না। পছন্দ করে বিএনপিকে ও বেগম খালেদা জিয়াকে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনীর বেতন বৃদ্ধি করেছেন লাভ হবে না। বেতন বৃদ্ধি করে ব্রিটিশরা থাকতে পারেনি আপনিও পারবেন না।
হামলা মামলা নিয়ে বিএনপিকে দমন করা যাবে না মন্তব্য করে তিনি আরো বলেন, মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের জর্জরিত করেছে সরকার তাতে বিএনপির নেতাকর্মীদের কিছুই হয়নি বরং উজ্জেবিত হয়েছে।
আয়েজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ নুরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যরিষ্টার হায়দার আলী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন প্রমূখ।
এমএ/এমকে





