বিচারপতিদের অভিসংসনের ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধানের ষোড়শ সশোধনীর প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা।  

থানা আমীর আবু উমরের নেতৃত্বে মিছিলটি সোনারগাঁ জনপথ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিল পরবর্তী সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদ্স্য এস এম আলাউদ্দিন, থানা সেক্রেটারী আবদুল্লাহ রেজা, জামায়াত নেতা মাহবুব আলম ফেরদৌসী,সলিম উল্যাহ, ছাত্রনেতা এস এম জোবায়ের।

বক্তারা বলেন আওয়ামী সরকার জনগণের ক্ষমতা বিশ্বাস করে না তাই অবৈধভাবে ক্ষমতার মসনদ আঁকড়ে থাকতে এ কালো আইন করেছে। অবিলম্বে এই কালো আইন বাতিলের দাবি জানান বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন, মাহবুবুর রহমান, ইমারত হোসেন, ছাত্র নেতা ইব্রাহীম হীরা ও আজম আলী, ওসমান প্রমুখ।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর