পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ উল্টোপথে হাঁটতে থাকে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈশাখী মেলার উদ্বোধন শেষে মন্ত্রী আলোচনা সভায় বলেন, বাংলাদেশ অনেক চরাই-উৎরাই পেরিয়ে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পরে দেশে বৈশাখী মেলা সহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছিলো। কিন্তু স্বাধীনতার সাড়ে তিন বছর পর বঙ্গবন্ধুকে হত্যা করলে সাংস্কৃতিক অঙ্গনে বাধা বিপত্তির সৃষ্টি হয়। বর্তমান সময়ে আবার সাংস্কৃতিক অঙ্গন স্বাভাবিক হয়ে উঠেছে।
বাধা বিপত্তি থাকবে, এসব পেরিয়েই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর এম রেজওয়ান খান। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেশন অব স্টুডেন্টস অ্যাফেয়ার্স কর্নেল আলম।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ উল্টোপথে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ উল্টোপথে হাঁটতে থাকে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী, ২০ বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার
ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (১৯ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বাণিজ্য নিয়ে মতপার্থক্য এবং রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষের মধ্যেই আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরে দুই দেশের জ্বালানি সহযোগিতা, কৌশলগত সম্পর্ক এবং বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তিনি।
আল-জাজিরা গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
গাজায় যা ঘটছে, তা ভয়াবহ বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, গাজার পরিস্থিতি নিয়ে এমন কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন, যারা সেখানে ছিলেন বা এখনো ঘটনাস্থলে রয়েছেন। তাদের কাছ থেকে পরিস্থিতির ভয়াবহতার কথা শুনেছেন তিনি।
মক্কা চুক্তি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলোচনা যখন জোরালো, তখন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে এ সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
















