জামায়াতে ইসলামীর ডাকা ৩ দিনের হরতালের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, যানবাহন ভাংচুর ও গ্রেফতারের ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে।
শুক্রবার সকাল ৬টায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে ডাকা প্রথম দিনের ২৪ ঘণ্টার হরতাল শেষ হয়।
প্রসঙ্গত, গত বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে ৩ দিন দুই দফায় সারাদেশে ৭২ ঘণ্টার হরতালের কর্মসূচি দেয়া হয়। দ্বিতীয় দফায় আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করা হবে।
জেএ





