বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, "প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিক, কলামিষ্ট ক্সসয়দ আবুল মকসুদ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেছেন। তার ইন্তিকালে জাতি একজন কলম ক্সসনিককে হারালো।
তিনি দেশে বাক-স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা’য়ালা তার ভাল কাজগুলো কবুল করে তাকে উত্তম প্রতিদান দান করুন।
এএস





