মানহানিকর ও মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে অনলাইন পত্রিকা বাংলানিউজ২৪ ডটকমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

গত ২১ নভেম্বর লন্ডনের ইউনিভার্সাল সলিসিটরস কার্যালয় থেকে ব্যরিস্টার ও সলিসিটর একেএম কামরুজ্জামান লিগ্যাল নোটিশটি ইমেইল ও ডাকযোগে পাঠানো হয়।

‘সায়েম গ্রেপ্তার, ব্রিটিশ পুলিশের নজরদারিতে তারেক’ শিরোনামে গত ২২ অক্টোবর মনগড়া এই সংবাদ প্রচার করে বাংলা নিউজ ২৪ ডট কম। সংবাদটি মানহানিকর উল্লেখ করে সংবাদটি অবিলম্বে প্রত্যাহার ও ১৪ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে লিগ্যাল নোটিশে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে। পরবর্তীতে কোন উত্তর না পাওয়ায় আবারো ১৪ দিন সময় দিয়ে নোটিশ প্রেরণ করা হয়।

তারেক রহমানের পক্ষে ইউনিভার্সাল সলিসিটর কাউন্সেল হিসেবে লন্ডনের বিখ্যাত হলবোর্ন চেম্বার্স-এর প্রধান ব্যারিস্টার স্টুয়ার্ট স্টিভেন্স এবং জুনিয়র আইনজীবী হিসেবে ব্যারিস্টার মারিয়া গঞ্জালেস সেরেলোকে নিয়োগ করে।
এমএইচ