বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ৬ মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় আদালত এ রায় দেয়।
আদালত সূত্রে জানা যায়, বিচারপতি বোরহানুদ্দিন ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগে চৌধুরীপাড়ায় পেট্রোল বোমা নিক্ষেপে পুলিশ সদস্য হত্যা ও আরো ৫ জন আহত হওয়ায় রমনা থানার একটি মামলায় তাকে এ জামিন দেওয়া হয়েছে।
এ মামলায় মির্জা ফখরুল সহ অন্যান্য আসামীরা হলেন, মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, আব্দুস সালামসহ আরো অনেকে।
[b]ঢাকা, এএ, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]





