শুক্রবার ‘গল্পের ছলে’ ‘ক্যাশ চাই’ কথাটি বলেছেন উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, এ ধরনের খবর প্রকাশ করা সংবাদমাধ্যমগুলোর উচিত হয়নি। যারা এ রকম খবর প্রকাশ করেছে, তাদের উচিত দুঃখ প্রকাশ করা। তিনি ষড়যন্ত্রের শিকার বলে জানান।
রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আ স ম ফিরোজ এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে আ স ম ফিরোজ বলেন, আমি লোভ-লালসার উর্ধ্বে থেকে রাজনীতি করি। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমি জেল-জুলুমের শিকার হয়েছি। এর পরও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ, আমি আমার নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচত হয়েছি। এ কারণে সেখানে অনেকে মনোনয়ন পান না।
শুক্রবারের বক্তব্য প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সেদিন আমাকে সংবর্ধনা দেয়ার জন্য সেখানে প্রচুর লোক এসেছিলেন। তারা সবাই আমাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে এসেছিলেন। আমি দেখলাম, এত লোক আমাকে শুভেচ্ছা জানানোর সময় পাবে না। তাই আমি বলেছিলাম, আমি পরের দিন অফিসে থাকব, সেখানে শুভেচ্ছা জানাতে পারবে।
চিফ হুইপ দাবি করেন, আমি টাকা চেয়েছি দলের কর্মীদের কাছে। আমি তাদের বলেছি, সামনে উপজেলা নির্বাচন, সেখানে অনেক টাকা লাগবে। তাই দলের ফান্ড তৈরি করতে হবে।
আ স ম ফিরোজ বলেন, আমি আমার পাশে থাকা নেতাকর্মীদের বলেছি। সেখানে যদি মাইকের স্পিকার অন থাকে, সেখানে তো আমার কিছু করার নেই। আর সেটা কীভাবে গণমাধ্যমে আসতে পারে?
শুক্রবার নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আ স ম ফিরোজকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বসব। যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না। ক্যাশ (নগদ টাকা) চাই, ক্যাশ চাই।
চিফ হুইপ আরও বলেছিলেন, বোঝেন নাই? নির্বাচন করতে গেলে অনেক লাগে। কাজেই ক্যাশ দিয়েন, খুব ভালো হইবে। কাল (শনিবার) দেখা হবে সবার সঙ্গে। আজ আর কোনো ক্রেস্ট নেব না। সমস্ত ক্রেস্ট আমি পরে নেব।
গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে শহরে সম্প্রচার করা হয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'গল্পের ছলে' 'ক্যাশ চাই' কথাটি বলেছিলেন চীফ হুইফ
শুক্রবার ‘গল্পের ছলে’ ‘ক্যাশ চাই’ কথাটি বলেছেন উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, এ ধরনের খবর প্রকাশ করা সংবাদমাধ্যমগুলোর উচিত হয়নি। যারা এ রকম খবর প্রকাশ করেছে, তাদের উচিত দুঃখ প্রকাশ করা।





