কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বগুড়ায় ও লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
জানা গেছে, পুলিশের কড়া নজরদারির মধ্যেই জামায়াত নেতারা সকাল সাড়ে ৯টায় বগুড়া শহরের গোহাইল রোডে টিটু মিলনায়তনের সামনে থেকে মিছিল বের করে।
পরে মিছিলটি সুত্রাপুর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন জামায়াত নেতা আজগর আলী, শহর শিবিরের সেক্রেটারী রেজাউল করিম, শিবির নেতা এনামুল।
লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী থেকে সোমবার সকাল সাড়ে ৮টায় মিছিল বের করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরে মিছিলটি লক্ষ্মীপুর-রামগতি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপদ সংলগ্ন পথসভা করে।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর সর্দার সৈয়দ আহম্মদ, জেলা জামায়াতের শুরা সদস্য মহসিন কবির মুরাদ, শহর সেক্রেটারী মোঃ শামছুল ইসলাম, সহকারী সেক্রেটারী আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা আলী হোসেন মুরাদ, শহর শিবির সভাপতি আব্দুল আউয়াল রাসেল, জেলা সেক্রেটারী ফয়েজ আহম্মদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতাদের জেলা-জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলন কখনো বন্ধ করা যাবে না। সরকারের উদ্দ্যেশে বক্তারা বলেন সাজানো নাটক বন্ধ করে অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দিন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
বগুড়া ও লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বগুড়ায় ও লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জানা গেছে, পুলিশের কড়া নজরদারির মধ্যেই জামায়াত নেতারা সকাল সাড়ে ৯টায় বগুড়া শহরের গোহাইল রোডে টিটু মিলনায়তনের সামনে থেকে





