রেলমন্ত্রী মো. মুজিবুল হক জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবের শুরুতে রসিকতা করে বলেছেন, আমাকে চিরকুমার বলা ঠিক হবেনা।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হাজী সেলিম তার প্রশ্নে বলেন, মাননীয় মন্ত্রী রেলের সম্পদ নষ্ট হচ্ছে। রেলের সম্পদ রক্ষায় আপনি কী ব্যবস্থা নিয়েছেন? আপনিতো চিরকুমার। আশা করি রেলকেও নিজের মতো চিরকুমার হিসেবে রাখবেন।
জবাবে মন্ত্রী বলেন, আমাকে চিরকুমার বলা ঠিক হবেনা।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলের জন্য ২০০ বগি বিদেশ থেকে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ১৫০টি বগি এডিবির অর্থায়নে আনার কাজ অব্যাহত রয়েছে। এছাড়া নতুন আরো ১০টি বগি রেলে সংযোজনের চেষ্টা চলছে। সবগুলো বগি আসলে যানজট থাকবেনা।
তিনি বলেন, ২০টি ডেমো ট্রেন এই মূহুর্তে বিভিন্ন নামে বিভিন্ন রুটে চলাচল করছে। ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত ফোর লেইনের কাজ শেষ হলে আরো কিছু ডেমো সার্কুলার ট্রেন চলাচল করবে।
মন্ত্রী বলেন, রেলের সম্পদ খালেদা জিয়ার উস্কানিতে ধ্বংস করেছে জামায়াত-শিবির। প্রায় ৭০ কোটি টাকার সম্পদ তারা ধ্বংস করেছে। আমরা রেলপথ রক্ষায় ব্যবস্থা নিয়েছি। ১০৪১ টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্ণিত করে আমরা সেখানে আনসার-ভিডিপি মোতায়েন করেছি। আশা করছি সন্ত্রাসীরা আমাদের রেল ও রেলের সম্পত্তি ধ্বংস করতে পারবেনা। আমরা এখন অনেক শক্তিশালী।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আমাকে চিরকুমার বলা ঠিক হবে না: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. মুজিবুল হক জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবের শুরুতে রসিকতা করে বলেছেন, আমাকে চিরকুমার বলা ঠিক হবেনা। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।





