বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো ব্যক্তিগত মোবাইলফোন নেই।
এর আগে রোববার সচিবালয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন, খালেদা জিয়া সিম নিবন্ধন করেননি। তিনি আশা করেন খালেদা জিয়া তার সিম নিবন্ধন করবেন।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই তার সিম বায়োমেট্রিক নিবন্ধন করার প্রশ্নই ওঠে না।'
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের বাসা ও অফিসে টিঅ্যান্ডটি টেলিফোন আছে। ওই টেলিফোনগুলোই তিনি ব্যবহার করেন।
ওএফ





