বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সংবাদ সম্মেলনে যোগ দিতে জুম্মার নামাজের পর থেকেই গুলশান কার্যালয়ের গেটে ভিড় করছেন সংবাদকর্মীরা।

দীর্ঘ ৫২ দিন পর শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সরাসরি হাজির হচ্ছেন বিএনপি প্রধান। বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

কার্যালয়ে প্রবেশের জন্য সাংবাদিকরা লাইন ধরে দাঁড়িয়ে থাকলেও দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন তাদের কাছে এখনো কোনো অনুমতি আসেনি।

জেএ