বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন দেশের বিশিষ্ট নাগরিক, কূটনীতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের দিন বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এই তথ্য জানিয়েছেন।
ঢাকা, এমএইচ,২৫ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর





