ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর সফল এবং ঐতিহাসিক। বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সাথে সাথে এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা পুরো উপমহাদেশকে উপকৃত করবে। তিনি কথায় এবং কাজে সর্বোচ্চভাবে আন্তরিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পেইজে এসব কথা লিখেছেন।

তিনি আরও লিখেছেন, সবচেয়ে মজার বিষয় এটাই যে, বিএনপি এখন চরমভাবে তাদের ভারতবিরোধী অবস্থানকে অস্বীকার করছে। তারা জনগণকে বোকা ভাবে। আপনাদেরকে শুধু খালেদা জিয়ার ভারতবিরোধী বক্তব্যগুলো খুঁজতে হবে।

খালেদা জিয়া এমনকি ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাঁকে উপেক্ষা করেছেন এবং তাঁর সাথে একটি পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে খালেদা জিয়ার কোন সাক্ষাৎ নির্ধারিত ছিল না। বিএনপি মরিয়া হয়ে এই সাক্ষাতের জন্য তদবির করেছিল।

এসএইচ