সীমানা নির্ধারণের জটিলতায় তফসিল ঘোষণার তিন দিনের মাথায় রংপুর সদর,গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে চারটি উপজেলার নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান,সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতার কারণে ওই চার উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বিষয়টির সমাধান হবে আশা করা যায়।