ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে আজ সোমবার রাতে নগর কমিটির সঙ্গে বসছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, দল গোছানোর পর তাঁরা আবার আন্দোলন শুরু করবেন।
এর এক দিন পর দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন ছাত্রদলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]