সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিকাল ৪টা ৫মিনিটে তিনি মঞ্চে এসে উপস্থিত হন। এ সময় সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীরা বেগম জিয়াকে কড়তালির মাধ্যমে অভিনন্দন জানান। বেগম খালেদা জিয়া মঞ্চে এসে দুহাত নেড়ে অভিনন্দনের জবাব দেন।
আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ও ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট ‘বর্জন’ করায় তাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাবেন।
এর আগে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর দুপুর ২টা ১০মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে কার্যক্রম শুরু করে বিএনপি।
১৮ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেও কয়েকজন মঞ্চে বক্তব্য রেখেছেন গণসমাবেশের শুরুতে জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক কোরআন তেলাওয়াত করেন।
রাজনীতি
গণসমাবেশ মঞ্চে খালেদা জিয়া
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।





