নাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, সুষ্ঠুভাবে ভোট হলে আমি নিশ্চিত ধানের শীষের জয় ঘটবে। তবে তিনি শঙ্কা প্রকাশ করছেন মানুষ ভোট দিতে পারবেন কিনা।

কোনোভাবেই  ভয়ে ভীত হয়ে কেন্দ্র ছেড়ে না যায় এমন নির্দেশনা সকল এজেন্টকে দলের পক্ষ থেকে দেয়া হয়েছে বলে জানানো হয়।

বুধবার বিকালে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিগত নির্বাচনগুলোতে নারায়ণগঞ্জের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চাচ্ছে অন্তত সিটি করপোরেশন নির্বাচনে যেন ভোট দিতে পারে। নির্বাচনের পরিবেশ এখনো সুষ্ঠু ও ভালো আছে বলে জানান তিনি । তবে বৃহস্পতিবার সকালের পরিবেশ কেমন থাকে তা প্রশাসন ও সরকারের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন বিএনপির মেয়র প্রার্থী।

সাখাওয়াত সকাল থেকে শহরের বোস কেবিনে সকালের নাস্তা সেরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে জেলা বিএনপির কার্যালয়ে যান। পরে সেখান থেকে আসেন শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির মিডিয়া সেলে। বিকালে তিনি একই স্থানে অবস্থান করেন।

নাজিব