জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের জনসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।
শনিবার দুপুর ১২টায় কুমিল্লার টাউন হল মাঠে ২০ দলের জনসভা শুরু হয়। এসময় স্থানীয় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জনসভায় সভাপতিত্ব করছেন কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।
এদিকে খালেদা জিয়ার মঞ্চে আসার আগেই কুমিল্লাসহ আশপাশের জেলা থেকে মিছিল সহকারে আগত বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতি জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে শহরের বিভিন্ন অলি-গলিসহ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবন্দ ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এমএইচ/কেএইচ





