গনতন্ত্র, মানবাধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। একজন সাংবাদিক বেচেঁ থাকা পর্যন্ত গনতন্ত্র হত্যা করতে দেয়া হবে না।

জাতীয় প্রেস ক্লাবে 'সাংবাদিক নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদ ও গনতন্ত্র রক্ষা' শীর্ষক আলোচনায় এ কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উচিত জবাব দেয়ার জন্য ফুস্কে উঠেছে জনগন। এ সরকার জনগন ও বিরোধী দলকে ভয় পাই বলেই ২০ দলীয় নেতু বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে করে রেখেছে যাতে তিনি রাস্তায় নামতে না পারেন।

এ সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে কিন্তু একটি মামলারও বিচার করা হয়নি। যেমন সাগর-রুনি হত্যার বিচার এখনো ঝুলে রয়েছে।

এ সময় আরো বক্তব্য রাখেন ,বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ,মহাসচিব  এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পদাক জাহাঙ্গীর আলম প্রধান,বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

ইআর/একে/জেআই