চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আবারও চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার তৃতীয় দফার ৮১ উপজেলার নির্বাচনে ৭৮টির ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান পদে ৮ জন বিজয়ের পাশাপাশি
ভাইস-চেয়ারম্যান পদে ২৩ টি ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৫ টি আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জামায়াত সমর্থিত পুরুষ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যেসব উপজেলায়: দামুরহুদা (চুয়াডাঙা), বাবুগঞ্জ (বরিশাল), সেনবাগ (নোয়াখালী), আদিতমারী (লালমনিরহাট), সদর (কুড়িগ্রাম), গোদাগাড়ী (রাজশাহী), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), বুড়িচং (কুমিল্লা), হরিপুর (ঠাকুরগাও), পাইকগাছা (খুলনা), আক্কেলপুর (জয়পুরহাট), কমলনগর (লক্ষিপুর), নবাবগঞ্জ (দিনাজপুর), শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ), চাপাই, মণিরামপুর (যশোর), চারঘাট (রাজশাহী),
বিজয়ী মহিলা ভাইস-চেয়ারম্যান হয়েছেন যেসব উপজেলায় তার মধ্যে রয়েছে: মংলা (বাগেরহাট), পাইকগাছা (খুলনা), দক্ষিণসুরমা (সিলেট), চাপাইনবাবগঞ্জ।
উল্লেখ্য, এর আগে দুই দফা উপজেলা নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফায় মাত্র ২৬টি উপজেলায় প্রার্থী দিয়ে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ১৩ জন চেয়ারম্যান ২৩ জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিজয়ী হয়েছেন।
অপরদিকে, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে ৮জন চেয়ারম্যানসহ ৩৫জন ভাইস-চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
সবমিলিয়ে তিন দফা উপজেলা নির্বাচনে জামায়াতের ২৯জন চেয়ারম্যানসহ ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৮১ জন এবং ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২৪জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
ভাইস-চেয়ারম্যানে আবারও জামায়াতের চমক
চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আবারও চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার তৃতীয় দফার ৮১ উপজেলার নির্বাচনে ৭৮টির ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান পদে ৮ জন বিজয়ের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান পদে ২৩ টি ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৫ টি আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
চেয়ারম্যানের জুয়ার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উগ্রবাদ-অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান চেয়ারম্যানের
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া
পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।
















