খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধামন্ত্রী দেশের আইন-বিচার বিভাগকে অমান্য করার পরেও মন্ত্রীত্ব থেকে বাতিল করতে পারে নাই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের পাপের বোঝা এতটায় ভারি হয়েছে যে, যেকোন সময় ধাক্কা দিলে পড়ে যাবে।
তিনি বলেন, দুই মন্ত্রী অন্যায় করার পরও সরকার বাদ দিতে পারছে না কারন বাদ দিলে কি প্রতিক্রিয়া হয় সেটা সামাল দিতে পারবে কি না সেই চিন্তায় আছে সরকার।
আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদি স্বেচ্ছাদল কর্তৃক আয়োজিত তাকের রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ওয়ান এ্যালিভেনের সময় যেমন তারেক রহমান টার্গেটে ছিল এ সরকারের আমলেও তারেক রহমান টার্গেটে। আওয়ামীলীগ সরকার জাতীয়তাবাদি দলকে ভয় পায়, তার জন্য খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের নামে এত মামলা দেওয়া হচ্ছে।
খন্দকার মোশাররফ বলেন, সৈরাচারী কোন সরকারই টিকে থাকতে পারে নাই এ সরকারও টিকে থাকতে পারবে না। জনরোষের মুখে এ ফ্যাসিবাদি সরকার পালানোর সুযোগ পাবে না।
তিনি বলেন, এ সরকারের আমলে তৃণমূলের সাধারন মানুয়ও আওয়ামীলীগ সন্ত্রাসদের দ্বারা ক্ষতিগ্রস্থ, এলাকায় কোন বিদেশী বাড়ি করতে চাইলেও তাকে আওয়ামী সন্ত্রাসিদের কাছে চাঁদা দিতে হবে।
তিনি আরো বলেন, এ সরকার জনগনের ভোটে নির্বাচিত না। নির্বাচনে ১৫৪ টি আসনে কোন প্রার্থীই ছিল না। জনগন তাদের প্রত্যাক্ষান করেছে। তাই জনগনের কাছে এ সরকারের কোন দায় বদ্ধতা নেই। তিনি বলেন, ভোট ছাড়া এ সরকারকে টিকে থাকার জন্য ফেসিবাদি এবং সৈরাচারি আচরণ করতে হচ্ছে।
সরকার পতনের শেষ সীমানায় পৌঁছেছে এখন শুধু দরকার একটা ধাক্কা। তাই বিএনপি নেতাকর্মীকে খালেদা জিয়ার নেতৃত্বে ধাক্কা দেবার জন্য প্রস্তুত থাকতে বলেন খন্দকার মোশাররফ হোসেন।
ইআর/এমবি





