কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সদস্য, বাজিতপুর-নিকলী কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক মজিবর রহমান মঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার বিকালে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক শোকর্বাতায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন আরও বলেন, মরহুম মজিবর রহমান মঞ্জু কিশোরগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তরি বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।
খালেদা জিয়া বলেন, শহীদ জিয়া প্রবর্তিত রাজনীতির ধারাকে সমুন্নত রাখতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন তা কিশোরগঞ্জবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি চেয়ারপার্সন মরহুম মজিবর রহমান মঞ্জু এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, মজিবর রহমান মঞ্জু আজ সকাল ১১টায় বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এমএইচ/এসএইচ





