বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের গুম হওয়া নেতা-কর্মীদের সুস্থ অবস্থায় ফেরত, কারান্তরীণ নেতা-কর্মীদের মুক্তি এবং গণগ্রেফতারসহ মামলা হামলা বন্ধ করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু সাক্ষরিত ২০ দলীয় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এ হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে চলমান অবরোধের পাশাপাশি আগামীকাল ১ এপ্রিল বুধবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

এমএইচ, জেএ