রাজধানীর উত্তরার পশ্চিম থানা ভবনের ছাদ থেকে পড়ে শাহ আলম সাগর (৪০) নামে এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।
উত্তরা জোনের সহকারী পুলিশ সুপার সাইফুল্লাহ মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানার ভবনের ছাদ থেকে পড়ে সাগর মারা গেছে। তবে পুলিশ তাকে ধাওয়া দিয়েছে কি না জানি না। শুনেছি নিহত ব্যক্তি সাংবাদিক। তবে কোন মিডিয়ার সাংবাদিক তা জানা যায়নি।
তিনি বলেন, সে উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিউজ করায় তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। রোববার জিডির ভিত্তিতে তাকে থানায় আনা হয়।
অপরদিকে নিহত ব্যক্তির এক বন্ধু নজরুল জানান, ছাদ থেকে পড়ে সে মারা গেছে। সে পড়ে যাওয়ার সময় বাঁচাও বাঁচাও বলে শব্দ করছিল। কিন্তু আমি তখন ছাদে ছিলাম না।
[b]ঢাকা, জেইউ, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]