গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।

শুক্রবার বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে এই বৈঠকে। পাশাপাশি সব বিভাগের সমাবেশ করার পর ঢাকায় একটি বড় সমাবেশ করার বিষয়েও আলোচনা হতে পারে বলে জানান যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রথমটি বরিশালে অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং ২৫ তারিখ খুলনায় সমাবেশ করা হবে।

জেড