জামালপুর জেলা উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভাস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ২০ দলীয় জোটের জনসভায় এসে পৌঁছালে খালেদা জিয়াকে স্বাগত জানান সমাবেশের উপস্থিত জনতা। তখন খালেদা জিয়াও মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত জনগণকে শুভেচ্ছার জবাব দেন।

তবে খালেদা জিয়ার মঞ্চে আসার আগেই জামালপুরসহ আশপাশের জেলা ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, কিশোরগঞ্জ থেকে মিছিল সহকারে আগত বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতি জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে শহরের বিভিন্ন অলি-গলিসহ জনস্রোতে জনসমুদ্রে পরিণত হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এ সময় বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য  গুম, খুন, অপহরণ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা, এমএইচ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম