আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, আন্দোলন করার মত কোন সুষ্ঠু চরিত্র আপনাদের নেই। আন্দোলনের কথা বলে আমাদের কম্পিত করা যাবেনা। এ রকম উদ্ভট কথা বলে লাভ নেই। আগামী ৫ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। জননেত্রী শেখ হাসিনার অধীনেই ১১তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিন বলে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুল।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত বিশিষ্ট চলচিত্রকার আলমগীর কুমকুমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কামরুল বলেন, আমরা বুঝেছিলাম বিএনপি গনতন্ত্রের পথে ফিরে এসেছে কিন্তু খালেদা জিয়া রাজবাড়ী জনসভার বক্তব্যে বোঝা গেছে তারা আবারো যেকোন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে।
সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এমামুল হক, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই: খালেদাকে কামরুল
আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, আন্দোলন করার মত কোন সুষ্ঠু চরিত্র আপনাদের নেই। আন্দোলনের কথা বলে আমাদের কম্পিত করা যাবেনা। এ রকম উদ্ভট কথা বলে লাভ নেই। আগামী ৫ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। জননেত্রী শেখ হাসিনার অধীনেই ১১তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে





