কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “শেখ হাসিনার কেরামতি না থাকলে সমুদ্র মামলার রায় বাংলাদেশের পক্ষে আসতো না। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মিয়ানমারের সঙ্গে সমুদ্র মামলায় জয়ী হয়, এবার আবার ক্ষমতায় এসে আমরা ভারতের সঙ্গে সমুদ্র মামলায় জয়ী হয়েছি।”
শনিবার দুপুরে শেরপুরের নকলা পৌরসভায় গরীব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল, শাড়ি, শার্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী পৌরসভাসহ তিনটি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল, এক হাজার দুঃস্থ নারীকে শাড়ি, আটশ’ যুবককে শার্ট-টিশার্ট ও ৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে থ্রিপিস প্রদান করেন।
ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





